সহজ প্রয়াসে স্বপ্নের আবাস, সবুজে থাকি নিশ্চিন্ত-সুস্থ থাকি প্রাণবন্ত
আধুনিক নাগরিক জীবনের সকল সুবিধা নিয়ে প্রকৃতির কাছাকাছি এক নিরাপদ ঠিকানা।
- নিরাপদ পরিবেশ
- স্বচ্ছ মালিকানা
- আধুনিক নকশা
আমাদের কথা
সুরম্য প্রাসাদের আধুনিক মানুষ, গুহাবাসী আদিম মানুষ, গাছের ডালে বসবাসকারী বন্য মানুষ, তাবুতে বসবাসকারী মরুচারী কিংবা দিনান্তে কলকাকলিতে মুখরিত পাখপাখালি—সবার জীবনেই আবাসন এক মৌলিক প্রয়োজন। অথচ আবাসন উপযোগী নিষ্কণ্টক জমির সংকট, জমির উচ্চমূল্য এবং নির্মাণসামগ্রীর আকাশছোঁয়া দামের কারণে এই অনিবার্য মৌলিক প্রয়োজন আজ আমাদের মতো সাধারণ মানুষের অনেকটাই সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তবুও এই প্রয়োজনকে সহজ ও সবার নাগালে আনার চেষ্টা মানুষের থেমে নেই। সেই প্রচেষ্টার লক্ষ্যেই আমাদের কয়েকজনের সম্মিলিত আয়োজন ও সমন্বিত প্রয়াসে অঙ্গণ ল্যান্ড অ্যান্ড প্রোপার্টিজ ডেভেলপমেন্ট-এর প্রকল্প অঙ্গণ জলধারা টাওয়ার বর্তমান সময়ের বাজার পরিস্থিতি বিবেচনায় আবাসনের স্বপ্নকে অনেকটাই সহজ ও বাস্তবসম্মত করতে পেরেছে বলে আমরা বিশ্বাস করি। আমাদের প্রতিশ্রুতি সততা, চিরসুন্দর ও সর্বজনস্বীকৃত সত্যের প্রতি অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের কর্মের মাধ্যমে দেশ ও জাতি গঠনে একটি অনন্য অংশীদার হতে চাই।
ভিডিও
শর্তাবলী
ভবনের নাম: অঙ্গণ জলধারা টাওয়ার
ফ্ল্যাট শেয়ার ক্রয়ে আগ্রহীগণ উভয়ের ঐক্যমতে এককালীনভাবে জমির শেয়ারের মূল্য পরিশোধপূর্বক জমির অংশের সাফ কবলা দলিল রেজিস্ট্রি করে নেবেন।
সরকার আরোপিত নিয়ম, বিল্ডিংয়ের সৌন্দর্য বর্ধন কিংবা অন্য কোনো বৃহত্তর স্বার্থে বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইনে কোনো রূপ পরিবর্তন বা পরিবর্ধন করতে হলে, তা সকল পক্ষকে সন্তুষ্টচিত্তে মেনে নিতে হবে।
ভেতরের ডিজাইন, ফিটিং ও ফিক্সিং পরিবর্তনে ইচ্ছুক শেয়ার মালিকগণ, ভিতর ও বাহিরের মূল অকাঠামো অক্ষত রেখে, অতিরিক্ত খরচ (যদি থাকে) প্রদানপূর্বক অঙ্গণ ল্যান্ড এন্ড প্রোপার্টিজ ডেভেলপমেন্ট-এর সঙ্গে আলোচনা সাপেক্ষে তা করতে পারবেন।
ভবন নির্মাণের প্রতিটি ধাপে নির্ধারিত আনুপাতিক হারে খরচ সময়মতো পরিশোধ করতে হবে।
ভবন নির্মাণের সময়সীমা ৩৬ (ছত্রিশ) মাস। কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ/দৈবদুর্বিপাক, রাজনৈতিক অস্থিরতা, হরতাল-ধর্মঘট ইত্যাদি কারণে সৃষ্ট যৌক্তিক বিলম্ব উভয় পক্ষকে মেনে নিতে হবে।
প্রাকৃতিক দুর্যোগ (ঝড়, তুফান, টর্নেডো ইত্যাদি) অথবা চুরি, ডাকাতি, রাহাজানি কিংবা সামাজিক অবক্ষয়জনিত কারণে ভবন বা ভবন নির্মাণ উপকরণের কোনো ক্ষয়ক্ষতি হলে, অথবা কোনো প্রকার বাড়তি খরচের প্রয়োজন হলে, তা সকল ফ্ল্যাট মালিকগণ সমানভাবে বহন করবেন।
গাড়ি পার্কিং যৌথভাবে ব্যবহারযোগ্য হবে।
সাফ কবলা দলিল/বণ্টননামা দলিল সম্পাদনের ক্ষেত্রে দলিলের মূল্যসহ সরকার নির্ধারিত সকল কর, ট্যাক্স, ভ্যাট ও ফি বাবদ যাবতীয় খরচ ফ্ল্যাট মালিকগণ বহন করবেন। ভবনের সকল কার্যক্রম ও আর্থিক লেনদেন সম্পন্ন হওয়ার পর বণ্টননামা দলিল সম্পাদন করা হবে। ইউটিলিটি চার্জ: নির্মাণ খরচ, স্যুয়ারেজ, পানি, বিদ্যুৎ ও গ্যাস (সরকারি নিয়ম অনুযায়ী) সংযোগের প্রকৃত খরচ সকল ফ্ল্যাট মালিক সমানভাবে বহন করবেন।
সার্ভিস চার্জ: প্রকল্প বাস্তবায়ন, নির্মাণকাজ তদারকি ও সার্বিক ব্যবস্থাপনার জন্য অঙ্গণ ল্যান্ড এন্ড প্রোপার্টিজ ডেভেলপমেন্ট কর্তৃক সার্ভিস চার্জ নির্ধারিত। এ বাবদ প্রতিটি ফ্ল্যাটের মালিক ফ্ল্যাটের মোট আয়তনের ওপর নির্মাণ খরচ বাদে প্রতি বর্গফুট ২০০ (দুইশত) টাকা সার্ভিস চার্জ অঙ্গণ ল্যান্ড এন্ড প্রোপার্টিজ ডেভেলপমেন্টকে প্রদান করতে বাধ্য থাকবেন। প্রতিটি ধাপের কাজের বিলের সঙ্গে উক্ত প্রতি বর্গফুট ২০০ (দুইশত) টাকা সার্ভিস চার্জ যোগ করে বিল করা হবে।
ফ্ল্যাট বুকিং: প্রতিটি ফ্ল্যাটের নির্ধারিত মূল্যের বুকিং বাবদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা পরিশোধ করে কোম্পানির বুকিং রশিদ গ্রহণ করতে হবে। অবশিষ্ট অর্থ জমি রেজিস্ট্রির দিনে কোম্পানির রশিদের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আমাদের সম্পর্কে
সহজ, নিরাপদ ও পরিকল্পিত আবাসনের নিশ্চয়তা
আধুনিক শহরজীবনে একটি নিরাপদ ও আরামদায়ক বাসস্থান মানুষের অন্যতম মৌলিক চাহিদা। এই প্রয়োজনকে সামনে রেখে আমরা সঠিক লোকেশন, সুপরিকল্পিত নকশা ও যাচাইকৃত তথ্যের মাধ্যমে আপনাকে ফ্ল্যাট, প্লট ও জমি সংক্রান্ত সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করি।
আমাদের লক্ষ্য শুধু প্রপার্টি দেখানো নয়— গ্রাহক যেন পরিষ্কার ধারণা নিয়ে নিশ্চিন্ত সিদ্ধান্ত নিতে পারেন, সেটাই আমাদের প্রধান অগ্রাধিকার।
সঠিক লোকেশন
ভবিষ্যৎ নগরায়নের কথা মাথায় রেখে স্থান নির্বাচন
যাচাইকৃত তথ্য
নিষ্কণ্টক জমি ও স্বচ্ছ কাগজপত্রের নিশ্চয়তা
গ্রাহক অগ্রাধিকার
আপনার প্রয়োজন ও সাধ্যের মধ্যে সেরা সমাধান
ফ্ল্যাট ও ইউনিটের বিবরণ
একটি আদর্শ ইউনিটে আপনার পরিবারের জন্য প্রয়োজনীয় সকল সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি ইউনিটে পর্যাপ্ত আলো-বাতাস, আরামদায়ক চলাচল এবং ব্যক্তিগত স্পেস নিশ্চিত করা হয়েছে।
৩টি বেডরুম
১টি ড্রয়িং রুম
১টি ডাইনিং স্পেস
১টি কিচেন
৩টি বাথরুম
১টি বারান্দা
সঠিক সিদ্ধান্ত নিতে আজই যোগাযোগ করুন
আপনি যদি ফ্ল্যাট কিনতে চান, জমি বা প্লট সম্পর্কে জানতে চান, অথবা লেআউট ও লোকেশন বুঝে সিদ্ধান্ত নিতে চান—আমরা আছি আপনাকে সঠিক তথ্য দিতে।
হটলাইন
+880 1799-836493
ইমেইল
info@angonjonopod.com
অফিস
বসুন্ধরা রিভার ভিউ, আবাসিক এলাকা, (শাপলা হাউজিং), প্লট নং-250/এইচ (2য় তলা), দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা বাংলাদেশ



